বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
ছবি-সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো মিথ্যা বা কলঙ্ক রাখতে চান না তারা।

বুধবার (৭ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার গঠনের পর বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাজার হাজার অমুক্তিযোদ্ধা যুক্ত হওয়ায় এবং শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হওয়ায় মন্ত্রণালয় এখন এসব বিষয় নিয়ে নির্মোহভাবে কাজ করছে।

অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, অমুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ৫৫ বছর পর নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়ার সুযোগ আর নেই। ৭ অক্টোবরের পর আর কোনো নতুন আবেদন নেওয়া হবে না বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে যারা আবেদন করেছেন, জামুকার নীতিমালা অনুযায়ী কমিটি, তদন্ত ও সাক্ষাৎকারের মাধ্যমে তাদের চুলচেরা যাচাই-বাছাই করা হবে। সত্যিকার অর্থে কেউ বাদ পড়ে থাকলে কেবল তাদেরই তালিকাভুক্ত করা হবে।

অতীতে মুক্তিযোদ্ধা বানানোর যে সংস্কৃতি বা ‘ফ্যাক্টরি’ তৈরি হয়েছিল, তা আর হতে দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে একটি নির্ভুল ইতিহাসের দিকে যাওয়ার চেষ্টা চলছে।

তবে কাজটি বড় হওয়ায় নির্ভুল তালিকা প্রকাশ করতে ঠিক কতদিন সময় লাগবে, সে বিষয়ে তিনি এখনই নির্দিষ্ট করে কিছু বলেননি। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ তিন হাজারের কিছু বেশি রয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর