শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দশ লক্ষ টাকার চেক বিতরণ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারোয়ার জাহান রাজিব, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১২৪ টাইম ভিউ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (অব:) আর.সি.ডি.এস.পি.এস.সি. (এমপি) স্বেচ্ছাধীন তহবিল থেকে দুস্থ ব্যক্তি, মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

শনিবার (২২শে জুন) সকাল ১১.৩০ মিনিটে ২০২৩-২০২৪ অর্থবছরে ৫৮ জনের মাঝে এই চেক বিতরণ করা হয়। স্বেচ্ছাধীন তহবিল থেকে দুস্থ ব্যক্তি, মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত সর্বনিম্ন ১০ হাজার, সর্বউচ্ছ ৫০ হাজার পর্যন্ত বিতরণ করা হয়েছে।

চেক বিতরণে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (অব:) আর.সি.ডি.এস.পি.এস.সি. (এমপি), বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার পরিকল্পনামন্ত্রীর জৈষ্ঠ্যকন্যা ওয়াহিদা হোসেন রূপা, পরিকল্পনা মন্ত্রীর সহকারী সচিব আব্দুল হামিদ,

জনসংযোগ কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, পরিকল্পনা মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু নছর ভূইয়া মাসুক, বাংলাদেশ আওয়ামীলীগ নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, উপজেলা নির্বাহী অফিসার, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ নান্দাইল উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্তমানে ময়মনসিংহ জেলার নান্দাইলে অবস্থান করছেন পরিকল্পনা মন্ত্রী। গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার নান্দাইল আগমন করেন তিনি। নান্দাইলের সম্ভাব্য ও প্রস্তাবিত একাধিক ব্রিজ সাইট সহ উভয় পাশের সংযোগ সড়কের প্রকৃত অবস্থা পরিদর্শন করেন এবং সড়কের প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী তার বক্তব্যে বলেন, “আমি নিজে কোন সাইট পরিদর্শন না করে কোন ব্রিজ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেইনা। তিনি বলেন সামষ্টিক অর্থনীতির সাথে আমরা যদি আমাদের গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে নিতে পারি তাহলে আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। দেশের সামগ্রিক উন্নতির সাথে এসব ছোট ছোট উন্নয়ন সমন্বয়ের মাধ্যমে আমরা বিশাল জনগোষ্ঠীর সুবিধা নিশ্চিত করতে পারব। তিনি আরও বলেন বর্তমান সরকারের আমলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে এবং আমরা আশাবাদী আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই ২০৩১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পরিগনিত হবে, ইনশাল্লাহ। পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমান সরকারের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা ভিশন ২০১০-২০২১ শতভাগ সফল হয়েছে এবং ভিশন ২০৪১ ও সফল হবে বলেই আমি বিশ্বাস করি।”

এছাড়াও গত শুক্রবার রাত ৮টায় পরিকল্পনা মন্ত্রীর নূর জাহান মহলে নান্দাইল উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ (নান্দাইল সাংবাদিক ঐক্য ফোরাম) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মরত উপস্থিত সাংবাদিক বৃন্দ নান্দাইল উপজেলার উন্নয়ন এবং নান্দাইল কে মাদকমুক্ত রাখতে মন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা পালনে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর