শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দিল্লি বিধানসভায় ২৭ বছর পর জয়ী বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ টাইম ভিউ

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা। রাজধানীতে ২৭ বছর পরে তারা ক্ষমতায় ফিরতে চলেছে। গত প্রায় ১০ বছর ধরে দিল্লিতে সরকার চালাতো আম আদমি পার্টি। দলটির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি নিজেও নিউ দিল্লি আসনে হেরে গেছেন। তবে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী কালকাজী আসন থেকে জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ভারতীয় সময় বেলা তিনটার সময়ে ৭০ আসনের বিধানসভায় বিজেপি ইতোমধ্যেই ১৭টি আসনে জয়ী হয়েছে, আরও ৩০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে আপ জিতেছে ১১টি আসনে, এগিয়ে আছে ১২টি আসনে।মনীশ সিসোদিয়া, সোমনাথ ভারতী, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনের মতো আপের আরও বেশ কয়েকজন বড় নেতা তাদের নিজের আসনে বিজেপি প্রার্থীদের থেকে পিছিয়ে আছেন।

ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আন্দাজ পাওয়া যাচ্ছিল যে ক্ষমতাসীন আম আদমি পার্টি বা আপ পিছিয়ে পড়ছে তাদের নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির তুলনায়।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, “আজ দিল্লি নির্বাচনের ফলাফল এসেছে এবং জনতা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা বিনয়ের সঙ্গে তা স্বীকার করে নিচ্ছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে জয়ী করানোর জন্য অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে লিখেছেন, “দিল্লির মানুষ মিথ্যা, ধোঁকা আর দুর্নীতির ‘শিসমহল’কে নাস্তানাবুদ করে দিল্লিকে ‘আপ-দা’ (হিন্দিতে বিপর্যয়) মুক্ত করেছেন।

সূত্র: বিবিসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর