শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে : রিজভী চট্টগ্রামে জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ধানের বীজ বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে : জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ বিলে ‘শক’, লোডশেডিং-গ্যাস সংকটে নাকাল দেশ গণভোটের রায় বাস্তবায়িত না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ পদপ্রত্যাশীদের ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ নৌ অবরোধ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র নেত্রকোনায় কবরস্থান নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

দিল্লি হাইকোর্টসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২ টাইম ভিউ
দিল্লি হাইকোর্টসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি
ছবি-সংগৃহীত

ভারতে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে রাজধানী দিল্লির হাইকোর্টসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর পুরো দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ডটকম।

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, দেশটির স্বাধীনতা দিবসে দিল্লির হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং একাধিক সরকারি কার্যালয়ে ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী এসব হুমকিকে ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে পর পর কয়েকটি বার্তা আসে। দিল্লির একাধিক উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসডিএম) কার্যালয়, বিমানবন্দর ও বিভিন্ন সরকারি দপ্তরে শনিবার বোমা হামলার কথা বলা হয়।

খবর পেয়ে পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি পরিচালনা করে।

এদিকে হাইকোর্ট সূত্র জানায়, একটি ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে আদালত ভবনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছিল। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থার জন্য পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে আদালত প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর