মহাকাশে মাত্র আট দিনের কর্মসূচি থাকলেও নির্ধারিত সময়ে পৃথিবীতে ফিরতে পানেনি দুই নভোচারী। তারা হলেন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর। প্রথমবার নভোচারীদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় নাসার মহাকাশযান ‘স্টারলাইনার’। মহাকাশযানের নামের সঙ্গে মিল রেখে এই অভিযানের নাম দেয়া হয় ‘মিশন স্টারলাইনার’।
এই দুই নভোচারী স্টারলাইনারের প্রথম যাত্রী হিসেবে মহাকাশে ভ্রমণ করছেন।
গত ৫ জুন স্টারলাইনার মহাকাশযানটি দুই নভোচারীকে নিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা করে। স্টারলাইনার মহাকাশযানটি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। যানটিতে হিলিয়াম গ্যাস লিকেজ এবং থ্রাস্টার বিভ্রাট হওয়ায় এটি পৃথিবীতে ফিরতে পারছে না।
আটদিন পর ফেরার কথা থাকলেও তিন সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোচারী সুনিতা এবং বুচ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করতে হচ্ছে।
নাসার কমার্শিয়াল প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, মার্কিন মহাকাশ সংস্থা স্টারলাইনারের মিশনের সময়কাল ৪৫ দিন থেকে ৯০ দিন বাড়ানোর কথা বিবেচনা করছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নাসা জানায়, আমরা এখন শুধু আমাদের অপারেশনের কার্যকর করার সময়রেখা দেখছি এবং তথ্য পর্যালোচনা করছি। মহাকাশচারীদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা তাড়াহুড়ো করছি না।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই দুই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েছেন। ‘আটকে পড়া’ কথাটি ব্যবহার না করার জন্য শুক্রবার সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন বোয়িংয়ের কর্মকর্তা নাপ্পি। দুই মহাকাশচারীর অবস্থা বিপজ্জনক নয় বলে উল্লেখ করেন তিনি।
বোয়িং-এর কমার্শিয়াল প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং প্রোগ্রাম ম্যানেজার স্টিচ এবং মার্ক ন্যাপিও বলেছেন, স্টারলাইনারের সমস্যার কারণ সম্পর্কে আমরা এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। মহাকাশে নভোচারীদের অবস্থান করার কারণ হচ্ছে গ্রাউন্ড টেস্ট পরিচালনা করার সময় থ্রাস্টারগুলোর ত্রুটিযুক্ত হওয়ার সম্ভাব্য কারণগুলো সম্পর্কে জানা।
সেজন্য যদি মহাকাশচারীদের কিছু বেশি সময় মহাকাশে অবস্থান করতে হচ্ছে। তারপরও আমরা আমাদের গবেষণার ফল আশা করছি। তবে কর্মকর্তারা বারবারই ইঙ্গিত দিয়েছেন, স্টারলাইনারে করেই নভোচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে।
নাসার কর্মকর্তা স্টিভ স্টিচও একই ধরনের কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলতে চাই, বুচ এবং সুনি মহাকাশে আটকে নেই। তাদের স্টারলাইনারে ফিরিয়ে আনা এবং সঠিক সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের পরিকল্পনা চলছে।’
নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়াম এখন আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে অবস্থানকারী অন্য নভোচারীদের সঙ্গে রয়েছেন এবং নিয়মিত কাজকর্মগুলো করছেন। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, সংস্থান, যোগাযোগের সরঞ্জাম রয়েছে।
সূত্র : এনডিটিভি, মিন্ট