শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে জার্মানিতে দুজন আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে জার্মানির পুলিশ দুজনকে আটক করেছে। নাশকতা ঘটাতে ওই দুই জার্মান-রুশ নাগরিক প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। জার্মানির ফেডারেল প্রসিকিউটরস অফিস বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে।

ডিটার এস. ও আলেক্সান্ডার জে. নামের ওই দুই ব্যক্তি সম্ভাব্য হামলার স্থান নির্দিষ্ট করছিলেন, যার মধ্যে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে বলে জানানো হয়েছে।

এস. নামের ব্যক্তিটি ২০২৩ সালের অক্টোবর থেকে রাশিয়ার এক গোয়েন্দা এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। জার্মানি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ায় এমন হামলার পরিকল্পনা করা হচ্ছিল।

জার্মানির সামরিক ও শিল্প এলাকায় হামলা চালাতে তাঁর নিজের প্রস্তুত থাকার কথা এস. রুশ ওই গোয়েন্দা এজেন্টকে জানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

নিউজ ম্যাগাজিন ডেয়ার স্পিগেল বলেছে, সম্ভাব্য হামলা স্থানের মধ্যে বাভারিয়া রাজ্যে অবস্থিত গ্রাফেনভ্যোর সেনাঘাঁটিও ছিল, যেখানে ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক ব্যবহারের প্রশিক্ষণ নেন।

সম্ভাব্য হামলাস্থলের ছবি ও ভিডিও সংগ্রহ করেছিলেন এস.। তিনি ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত রুশপন্থী ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ বা ডিপিআর সংগঠনের সশস্ত্র ইউনিটের সদস্য ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর