শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দেনা ফ্রিগেটে নিহত নাবিকদের লাশ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৫ টাইম ভিউ
দেনা ফ্রিগেটে নিহত নাবিকদের লাশ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শ্রীলঙ্কার কাছে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’য় চালানো যুক্তরাষ্ট্রের হামলায় ৮০ নাবিক মারা গেছেন। ওই জাহাজ থেকে  উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত।

গত ৪ মার্চ সকালে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় দেনা ফ্রিগেট ডুবে যায়। শ্রীলঙ্কা তখন জাহাজটির ৩২ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়।

ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইট মঙ্গলবার জানিয়েছে, দেনা জাহাজে নিহত ১০৪ জন নাবিকের মধ্যে ৮৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো শীঘ্রই ইরানে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার ডুবুরিরা চেষ্টা করেও জাহাজের বাকি ২০ নাবিকের কোনো হদিস পায়নি।

ইরানে যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ফেব্রুয়ারিতে দিনা ফ্রিগেট ভারতে আয়োজিত আন্তর্জাতিক মহড়া ‘গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬’-এ অংশ নিয়েছিল।

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল এক্সে লিখেছেন, আমরা যদি তাদেরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানাতাম, তাহলে হয়তো এমনটি ঘটত না। আমরা ছিলাম স্বাগতিক। মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজগুলোতে কোনো গোলাবারুদ রাখা যেত না, ফলে জাহাজটি ছিল প্রতিরক্ষাহীন।

এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে গভীরভাবে অনুতপ্ত হতে হবে বলে সতর্ক করেছে ইরান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর