শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দেয়ালে আছড়ে ৩ মাসের শিশুসন্তানকে হত্যা করলো বাবা!

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

নাটোরে মুরসালিন নামের ৩ মাসের শিশুসন্তানকে দেয়ালের ওপর আছড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ইয়াসিন আলীকে তার বাড়ি থেকে আটক করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়ার নারায়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ শারমিন নেলী।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩ মাসের শিশু সন্তানকে গত মঙ্গলবার বাবার বাড়িতে টিকা দিয়ে বুধবার স্বামীর বাড়িতে আসে মা রুপা বেগম । দুপুরে রান্না-বান্না করে ছেলেকে রেখে পাশের বাড়িতে পানি আনতে যায়। এসময় শিশু বাচ্চাটি চিৎকার-চেঁচামেচি শুরু করলে রেগে গিয়ে বাবা ইয়াছিন আলী বাচ্চাটিকে ইটের দেয়ালে আছাড় দেয়। পানি নিয়ে এসে মা রুপা বেগম দেখেন তার সন্তান অচেতন, মাথা ও নাখ-মুখে আঘাতের চিহ্ন। দ্রুত পাশের বাড়িতে নিয়ে গিয়ে মাথায় পানি দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা খলিল বলেন, ‘রাস্তায় ছোট ভাইয়ের বৌয়ের সঙ্গে দেখা। কান্নাকাটি করে বলছে ভাই আমার ছাওয়ালেক বাঁচান। আমার ছাওয়ালেক মাইরে ফেলছে। তারপর হাসপাতালে আনলে ডাক্তাররা বলে মারা গেছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, এমন একটি ঘটনা জানতে পেরেছি। পুলিশ শিশুটির বাবাকে আটক করেছে। শিশুটির ময়নাতদন্তে হবে। এরপর তদন্ত করে প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর