শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

দোষ স্বীকার করে পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : শিশু যৌননিপীড়নের একটি ঘটনা ধামাচাপা দেয়ার অপরাধে দোষীসাব্যস্ত হয়ে দণ্ড পাওয়া এক ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে ছিলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। সে দায় মাথায় নিয়ে এবার পদত্যাগ করলেন তিনি।

টেলিভিশনে সরাসরি ভাষণ দিতে এসে কাতালিন নোভাক নিজের পদত্যাগের ঘোষণা দেন। নিজের ভুল করার কথা স্বীকার করে ৪৬ বছর বয়সী নোভাক বলেন, ‘আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

কাতালিন নোভাকের বিরুদ্ধে গত সপ্তাহে একটি খবর প্রকাশ পায়। যেখানে বলা হয়, তিনি এমন এক ব্যক্তিকে ক্ষমা করেছেন যিনি রাষ্ট্র পরিচালিত একটি শিশুসদনের একজন পরিচালকের বিরুদ্ধে উঠা শিশু যৌননিপীড়নের অভিযোগ প্রত্যাহার করে নিতে শিশুদের বাধ্য করেছিলেন।

খবরটি প্রকাশের পরপর কাতালিন নোভাকের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু হয় এবং বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করেন।

নিজের এ কাজের জন্য নোভাক ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, এই ক্ষমা প্রদাণ করে তিনি ‘ভুল’ করেছেন।

সাবেক বিচারমন্ত্রী জুডিত ভার্গা যিনি ওই ক্ষমার আবেদনে অনুমোদন দিয়েছিলেন তিনিও তার বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর