শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রধানমন্ত্রীর নির্দেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্বে মোশাররফ করিম খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি আদাবরে বিএনপি নেতা হত্যায় আদালতে পাঁচ আসামির জবানবন্দি শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করেই দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারণ হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নক আউটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই : স্ক্যালোনি

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪ টাইম ভিউ
নক আউটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই : স্ক্যালোনি

বিশ্বকাপের নকআউট পর্বে ছোট দলগুলোর বিরুদ্ধে বড় দলগুলোর ম্যাচ মানেই সহজ জয়- এই ধারণাকে এই ধারণাকে উড়িয়ে দিয়েছে বিশ্বকাপে এবার প্রথম খেলতে আসা কেপ ভার্দে। আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে শিরোপাধারী আর্জেন্টিনাকে জয় পেতে প্রচুর ঘাম ঝড়াতে হয়েছে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের খেলায় ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নেয় তারা।

ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি কেপ ভার্দের শক্তির কথা স্বীকার করলেন। এই ম্যাচ তাদের মনে করিয়ে দিয়েছে যে বিশ্বকাপের নকআউটে কোনো ম্যাচই সহজ নয়।সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যারা বলছিল আমাদের ড্র সহজ হয়েছে, তাদের জন্য এই ম্যাচই যথেষ্ট জবাব। আমরা জয়ের যোগ্য ছিলাম, কিন্তু ম্যাচটা ছিল অত্যন্ত কঠিন”।কাগজে-কলমে আর্জেন্টিনা ছিল স্পষ্ট ফেবারিট। তবে মাঠের লড়াই ছিল সম্পূর্ণ ভিন্ন। আন্ডারডগ হিসেবে মাঠে নামা কেপ ভার্দে দুইবার সমতায় ফিরেছে, এমনকি ম্যাচকে টেনে নিয়ে গেছে অতিরিক্ত সময়েও। তাদের সাহসী ফুটবল বারবার চাপে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নদের।

স্কালোনি স্বীকার করেন, তিনি কেবল শেষ বাঁশির অপেক্ষাতেই ছিলেন। তিনি বলেন, “আমি শুধু চেয়েছিলাম ম্যাচটা শেষ হোক। ওদের করা গোলটা অসাধারণ ছিল”। অতিরিক্ত ৩০ মিনিটের ধকল আর্জেন্টাইন খেলোয়াড়দের শারীরিকভাবে নিঃশেষ করে দেয়। স্কালোনি জানান, ম্যাচ শেষে তার খেলোয়াড়রা সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। অনেকের শরীরে ক্র্যাম্পও দেখা গেছে। তবে কোচের মতে, দলটির সবচেয়ে বড় শক্তি তাদের মানসিক দৃঢ়তা।

স্ক্যালোনি বলেন, “তারা হৃদয় উজাড় করে খেলে। যখন এমন মন নিয়ে মাঠে নামে, তখন যেকোনো বাধা পেরিয়ে যেতে পারে”।

ম্যাচে ফেভারিট হওয়ার চাপ নিয়ে প্রশ্ন উঠলেও তা নাকচ করে দেন স্কালোনি। তার ভাষায়, “এই দলের বিশেষত্বই হলো কখনো থেমে না যাওয়া”। স্কালোনি মাঠের অবস্থাও উল্লেখ করেন। তার মতে, পিচ ছিল অস্বাভাবিক এবং বল স্বাভাবিক গতিতে চলছিল না, যা তাদের স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটিয়েছে। তবে ম্যাচ-পরবর্তী সবচেয়ে আলোচিত মন্তব্য আসে আর্জেন্টাইন মানসিকতা নিয়ে স্কালোনির কথায়। তিনি বলেন, “আর্জেন্টাইন হওয়া মানেই ভোগান্তির মধ্য দিয়ে যাওয়া”।

তার মতে, কেপ ভার্দে নিজেদের সর্বস্ব উজাড় করে খেলেছে, আর ফুটবলে এমন মানসিকতা ব্যবধান কমিয়ে আনে। স্কালোনি বলেন, “এই কঠিন পরীক্ষা আর্জেন্টিনাকে আরও শক্তিশালী করবে। এই জার্সির মধ্যে বিশেষ কিছু আছে। আমরা সামনে এগিয়ে যাব। এই লড়াই আমাদের আরও শক্ত করেছে”।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর