শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রধানমন্ত্রীর নির্দেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্বে মোশাররফ করিম খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি আদাবরে বিএনপি নেতা হত্যায় আদালতে পাঁচ আসামির জবানবন্দি শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করেই দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারণ হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩ টাইম ভিউ
শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটি আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে বিচার প্রক্রিয়া শুরু হবে। শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ অভিযোগ করেন, ‘জুলাইয়ে সংঘটিত গণহত্যা ও লাশ পোড়ানোর ঘটনার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। বরং তিনি আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে আখ্যা দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন।’

একই সঙ্গে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধেও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দেশের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমি নিজে বিদেশে নির্বাসিত ছিলাম। নির্বাসনে থাকা অবস্থায় শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে নেপথ্যে সহযোগিতা করেছি এবং রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন পক্ষকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা পালন করেছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়া গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর