শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নতুন অস্ত্রে ইসরাইলে হামলা চালালো হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, প্রথমবারের মতো তারা দেশের উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টারে ফালাক-২ রকেট নিক্ষেপ করেছে।

একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, এর আগে কয়েক ডজনবার ফালাক-১ নিক্ষেপের পর এই প্রথম এ ধরনের রকেট ব্যবহার করেছে গোষ্ঠীটি।

এই হামলায় ইসরায়েলে হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমও হিজবুল্লাহর নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী গত অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপতক্যায় হামলা শুরুর পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলে সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলও লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর