বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে, দলীয়করণে ন্যায়বিচার সম্ভব নয় :গোলাম পরওয়ার জায়গামতো গিফট পাঠিয়ে দিলে হাজার হাজার অভিযোগও অনুসন্ধান হতো না জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ

নতুন হামলা হলে পাল্টা জবাব হবে আরও ভয়াবহ, হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯১ টাইম ভিউ
নতুন হামলা হলে পাল্টা জবাব হবে আরও ভয়াবহ, হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পাল্টা হামলা আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার (২৬ মে) ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেকারচি এই হুঁশিয়ারি দিয়েছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও ‌কঠোর ও ভয়াবহ, যা শুধু আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এর বাইরে পর্যন্ত বিস্তৃত হবে হুঁশিয়ারি দিয়েছেন আবোলফাজল শেকারচি। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্যে শেকারচি জানান, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাল্টা হামলা আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে। তিনি সতর্ক করে বলেন, সেই প্রতিক্রিয়া হবে আরও বিস্তৃত এবং আঞ্চলিক সীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম।

এদিকে, চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে মার্কিন বিমানবাহিনী। এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, হামলাগুলো ‘আত্মরক্ষা’ এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের রক্ষার জন্য চালানো হয়েছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করে চলেছে।

এই হামলা এমন এক সময়ে চালানো হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু সংঘাত নিরসনের কোনো চুক্তি আসন্ন নয়। দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য বলছে, ক্যাপ্টেন হকিন্স বলেছেন, হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি একটি এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে। বন্দর আব্বাস ইরানের দক্ষিণের একটি বন্দর শহর এবং হরমুজ প্রণালির কাছে অবস্থিত একটি ইরানি নৌঘাঁটির আবাসস্থল। সূত্র: বিবিসি, আল-জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর