শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

নববধূকে বাড়িতে এনে পিটিয়ে হত্যা করলেন বর

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ টাইম ভিউ

টিভিএস কোম্পানির অ্যাপাচি মোটরসাইকেল এবং তিন লাখ রুপির যৌতুকের দাবি পূরণ না করায় নববধূকে বাড়িতে এনে পিটিয়ে হত্যা করেছেন বর। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই বছর আগে বাইখেদা গ্রামের বাসিন্দা সুন্দার মিনা নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পরই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আসছিল সে।

সুন্দারের দাবি, শ্বশুরবাড়ি থেকে টিভিএস অ্যাপাসি বাইক এবং ৩ লাখ রুপি দিতে হবে। এজন্য সে তার স্ত্রীকে প্রায়ই মারধর করে এবং শ্বশুরের কাছে এগুলো চাইতে বাধ্য করে।

বাড়িতে আনার পরপরই নববধূর সঙ্গে যৌতুক নিয়ে কথা-কাটাকাটি হয়। যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন সুন্দর। একপর্যায়ে নববধূকে শ্বাসরোধে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি।

পরে স্থানীয় বাসিন্দারা টেলিফোনে এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশকে জানান। এ সময় ওই নববধূর পরিবারের সদস্যরা থানায় হাজির হয়ে সুন্দরকে গ্রেফতারের দাবি জানান।

নববধূর বাবা বিজয় খাদক বানসি এই হত্যাকাণ্ডের ঘটনায় সুন্দর, তার মা, বোন এবং অন্য চারজনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর