শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা তিনটার দিকে উপজেলার সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম সিলেটের হবিগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন- সাইদুল (২০), মঞ্জুর (৫৬), কুদরত (৫৬), ঝরর্ণা (২২), সুফল (৪০), তানহা (৬), মিমহা (৭)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির দিগন্ত পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২০ যাত্রী আহত হয়। পরে তাদের উাদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সাইদুল (২০), মঞ্জুর (৫৬) ও কুদরতকে (৫৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগরে যাত্রীবাহী দুটি বাস ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত এবং একজন নিহত হয়। নিহত ও আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর