সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

নরসিংদীতে সাবেক মেয়রের ফাঁসির দাবিতে রাজপথে বাদী পক্ষের সমর্থকরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১১৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কমিশনার মানিক হত্যা মামলার প্রধান আসামি নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মামলার বাদী পক্ষের সমর্থক ও নেতাকর্মীরা। ফাঁসির দাবিতে ঝাড়ু নিয়ে একটি বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গণে যাওয়ার সময় সদর উপজেলা মোড়ে পুলিশ তাদের বাঁধা দেয়।

এ সময় ডিসি বোডের আশেপাশে দেড় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশি বাধার মুখে সেখানেই সাবেক মেয়র ও জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের কুশপুত্তলিকা দাহ করে পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কমিশনার মানিকের সমর্থকরা।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে এই ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১ জানুয়ারি নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমান জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমির হোসেন আমু।

দীর্ঘদিন অতিবাহিত হলেও মামলায় সঠিক বিচার না পাওয়ায় আদালতে নারাজি দায়ের করেন বাদী পক্ষ। এর পর পুনরায় বিচার কার্য চালুর নির্দেশ দেয় আদালত। দীর্ঘদিন ধরে সাক্ষীদের আদালতে আসতে না দেয়ায় বাদী পক্ষের অভিযোগে ক্ষুব্ধ হয় কমিশনারের সমর্থকসহ জেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।

এরই প্রেক্ষিতে আজ সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কামরুজ্জামানের উপস্থিত হওয়ার খবরে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে বাদী পক্ষের লোকজনসহ আওয়ামী লীগের একাংশ।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোন্তাজ উদ্দিন ভুঁইয়া, আমিরুল হক ভুঁইয়া, শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম কাইয়ুম, সাবেক ভিপি মিয়া মো. মঞ্জুর, ছাত্রলীগের সাবেক সভাপতি জোবায়ের আহমেদ জুয়েল, জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক শাহজালালসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর