শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক

নাইজেরিয়ায় ক্লাস চলাকালে ভবন ধ্বস, বহু শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ক্লাস চলাকালে একটি দোতালা স্কুল ধসে পড়ে বহু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে দেশটির প্লাথু রাজ্যে এই ঘটনা ঘটে। স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে এই ঘটনায় অন্তত ১২ শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ এখনও কতজন শিক্ষক-শিক্ষার্থী আহত ও নিহত হয়েছেন তা নিশ্চিত করেনি।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত হয়েছে।

প্লাথু রাজ্যের তথ্য কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে বলেছেন, প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে। আহতরা যাতে দ্রুত চিকিৎসা পান সে কারণে সরকার স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের কাগজপত্র ও অর্থ ছাড়া সেবা দেয়ার নির্দেশ দিয়েছে।

এই ট্র্যাজেডির জন্য রাজ্য সরকার স্কুলের দুর্বল অবকাঠামো এবং নদীতীরের কাছে অবস্থানকে দায়ী করেছে। একইসঙ্গে এই ধরনের ঘটনা এড়াতে যেসব স্কুলের অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। সূত্র: আলজাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর