শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

নাইজেরিয়ায় প্রাসাদে ঢুকে রাজাকে হত্যা করে রানীকে অপহরণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : এ যেন রূপকথার গল্প। রূপকথার গল্পের মতো, কোনো এক দস্যু এসে রাজাকে হত্যা করে রানীকে অপহরণ করে নিয়ে যায়। বাস্তবে এমন ঘটনাই ঘটেছে নাইজেরিয়াতে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে তার প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় তার স্ত্রী ও আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। অপহরণকারীরা এখনও কোনো মুক্তিপণও দাবি করেনি।

বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি ‘কোরোর ওলুকোরো’।রাজা সেগুনের হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন দেশটির গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যে এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল। সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে।

তারা বলছে, গতবছর মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবুর দায়িত্ব নেয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহরণের শিকার হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে।

এছাড়া গত বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরি হওয়ায় ছয় বোনকে অপহরণকারীরা হত্যা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর