শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

নাইট্রোজেন গ্যাস প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১১২ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : নাইট্রোজেন গ্যাস প্রয়োগের মাধ্যমে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বে প্রথমবারের মতো কোনো ব্যক্তির এ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এই পদ্ধতিতে মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের হত্যা মামলার দোষী সাব্যস্ত আসামি কেনেথ ইউজিন স্মিথকে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর আটকাতে দেশটির সুপ্রিম কোর্ট এবং নিম্ন আপিল আদালতে আপিল করেন কেনেথ স্মিথের আইনজীবীরা, কিন্তু তা খারিজ হয়ে যায়।

খারিজের পর কেনেথের আইনজীবীরা বলেছিলেন, নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিষ্ঠুরতা এবং অস্বাভাবিক শাস্তির সমান। মাস্কের মাধ্যমে তাকে যখন নাইট্রোজেন গ্যাস শুষে নিতে বলা হবে, স্মিথ নিজের বমির গন্ধেই দমবন্ধ হয়ে মারা যাবে।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিটি নিয়ে জাতিসংঘের মানবাধিকার সংগঠনও দণ্ড কার্যকর স্থগিত করার দাবি জানায়। তবে দেশটির শীর্ষ আদালত মার্কিন সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়ে বৃহস্পতিবার কেনেথ স্মিথের মৃত্যুদণ্ড কার্যকর করে।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে স্মিথ এবং তার সঙ্গী মাত্র এক হাজার ডলারের বিনিময়ে এক নারীকে হত্যা করেন। ১৯৮৯ সালে তাদের দুজনকে এ হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর