শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নাটোরে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলা, আহত ৫

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

নাটোরে বিএনপির সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলসহ পাঁচজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে নয়টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপি এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।

জেলা বিএনপির সিয়িয়র যুগ্ম আহবায়ক দেওয়ান শাহীন জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিকৎসার দাবিতে দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নাটোারেও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাাহী সিটি কর্পোরেশনের সাাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বক্তব্য চলাকালীন আওয়য়ামী লীগের একদল নেতা-কর্মি হামলা চালায়।
তারা গুলিও ককটেল ফাটিয়ে আতংকেরর সৃষ্টি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে পাঁচজন বিএনপি নেতাকর্মিকে আহত করেন।

আহতরা হলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, শহর স্বেচ্ছাসেবক দলের নেতা সাব্বির হোসেন চপ্পল, জেলা শ্রমিকদলের নেতা রফিকুল ইসলাম, এবং ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিটলু।

এদের মধ্যে গুরুতর আহত জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলামম বাচ্চুকে প্রথমে নাটোর ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, তিনি এই হামলার বিষয়ে কিছু জানেন না।

নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর