ময়মনসিংহের নান্দাইলে দৈনিক জনতার (নান্দাইল প্রতিনিধি) জালাল উদ্দীন মন্ডল (৬০) উপর সন্ত্রাসীরা হামলা হয়েছে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে উপজেলার স্থানীয় বাণিজ্য বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত সাংবাদিক জালাল মন্ডল ঐ বাজারে কুরবানির গরু কিনতে যান। এসময় সাংবাদিকের নিজ গ্রাম কাটলিপাড়ার আঃ জলিলের ছেলে জহিরুল ইসলাম (৩০) অতর্কিত ভাবে হামলা চালায়।

এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মজিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক জহিরুলকে থানায় আনা হয়েছে, এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।