শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নারায়ণগঞ্জে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

নারায়ণগঞ্জের নয়াবাড়ি কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হারেজ মিয়া (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি এলিট ফোর্স সিকিউরিটি সার্ভিসের সদস্য।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মো. আল আমিন জানান, এলিট ফোর্স সিকিউরিটি সার্ভিসের সদস্য হারেজ সোনারগাঁও রহিম স্টিলমিল লিমিটেডে কর্মরত ছিলেন। সকালের দিকে নয়াবাড়ি কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, হারেছের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে সোনারগাঁও নয়াবাড়ির পাসপোর্ট এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর