শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নারায়ণগঞ্জ জেলা পরিষদে ২ প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রকাশ্যে দুই প্রকৌশলীর ঘুষ গ্রহণের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে একজন হলেন বর্তমান উপসহকারী প্রকৌশলী কাঞ্চন পালিত এবং অপরজন বদলি হওয়া সাবেক সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস।

মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জহির নামে এক ব্যক্তির কাছ থেকে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করছেন উপসহকারী প্রকৌশলী কাঞ্চন পালিত ও সাবেক সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস। দুই প্রকৌশলীর মধ্যে একজন টাকা হাতে নিয়ে গণনা করার পর ঘুষের টাকা প্রদানকারী জনৈক ব্যক্তি জহিরের সঙ্গে দর কষাকষি করে আরও টাকা দাবি করতে শোনা যায়।

জানা গেছে, ঘুষ গ্রহণের ভিডিওটি বেশ কয়েক মাস আগের ঘটনার। ইতিমধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল গণমাধ্যমকে জানান, ভিডিওটি তিনি দেখেছেন। তবে এটি কবের ঘটনা সেটা তার জানা নেই। দুজনের মধ্যে সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস বেশ কিছুদিন আগেই বদলি হয়ে গেছেন। আর উপসহকারী প্রকৌশলী কাঞ্চন পালিতের বিরুদ্ধে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সাহেবের সময়কাল থেকেই নানা অনিয়মের অভিযোগ আমার কাছে এসেছে। এসব অভিযোগের কারণে তাকে বদলির জন্য সম্প্রতি আমি ডিও লেটার দিয়েছি।

চন্দন শীল আরও বলেন, ‘এই কার্যালয়ে আমি কারো কোনো অনিয়ম, দুর্নীতি বা অপকর্ম সহ্য করব না। ভিডিওটির ব্যাপারে আমি সরকারের উচ্চ পর্যায়ে অবগত করব। কারণ, আমি নিজে স্বচ্ছতার সঙ্গে কাজ করি। আমার এখানে কোনো বদনাম হলে সেটা সরকারের বদনাম হবে, প্রধানমন্ত্রীর বদনাম হবে। আমি এটা মেনে নিতে পারবো না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর