মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র আহবান আবারও ঢাকায় আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল; একই মঞ্চে জেমস ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন সাতক্ষীরায় সাবেক এমপিসহ আওয়ামীলীগের ৫৪ নেতা কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সব নাগরিক সেবা এক কার্ডে পেতে নতুন পরিচয়পত্র তৈরির উদ্যোগ সরকারের ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি, এবার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি ‘রাজনৈতিক প্রতিহিংসায় দুদকের অনুসন্ধান’, অভিযোগ আসিফ মাহমুদের

নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
ছবি-সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় ‘নিরাপত্তা শঙ্কা’ দেখা দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ কারণে ভবনে প্রবেশ নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জারি করা এক নোটিসে এনবিআর জানিয়েছে, রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এনবিআর ও ভবনে থাকা অন্যান্য দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশ করতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআরের প্রধান কার্যালয়ে সংস্থাটির বিভিন্ন বিভাগের দপ্তর রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, আয়কর ও মূল্য সংযোজন করের (ভ্যাট) বৃহৎ করদাতা ইউনিট এবং আপিল বিভাগ অন্যতম।

ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রায় দুই দশক পর বিএনপির নতুন সরকার ক্ষমতায় আসে। এরপর প্রশাসনে অদলবদলের মধ্যে এনবিআরের চেয়ারম্যান পদেও পরিবর্তন হয়। কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিবকে এনবিআরের দায়িত্ব দেওয়া হয়।

এরপর বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এনবিআর ভবনে আসতে শুরু করেন। চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে অনেকে ভিড় করলেও তিনি তা ফিরিয়ে দেন।

একই সময়ে বিভিন্ন ব্যাচের এনবিআর কর্মকর্তারা একযোগে আহসান হাবিবকে শুভেচ্ছা জানাতে এলে সেই উদ্যোগও বন্ধ করা হয়। অফিস চলাকালে বিনা অনুমতিতে কারও কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনাও দেয় এনবিআর।

তবে রাজনৈতিক পরিচয়ে আসা ব্যক্তিদের প্রবেশ ঠেকানো যাচ্ছিল না। এমনকি পোশাক দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও তাদের আলাদা করতে পারছিলেন না।

এ পরিস্থিতিতে এনবিআর ও রাজস্ব ভবনে থাকা অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করতে পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিসে জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর