শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নিহত মাসুদের পরিবারের পাশে দাঁড়াতে আ. লীগের আহ্বান

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ টাইম ভিউ

দুর্বৃত্তদের হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অর্থসহায়তা চেয়েছে আওয়ামী লীগ। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি এ আহ্বান জানানো হয়।

ফেসবুক পোস্টে একটি ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল ব্যাংকিং (বিকাশ-নগদ) নম্বর দেয়া হয়েছে। এছাড়া, দেয়া হয় অগ্রণী ব্যাংকের একটি সঞ্চয়ী হিসাব নম্বর। নম্বরগুলো মাসুদের স্ত্রী বিউটি আরা বেগমের বলে উল্লেখ করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহীর বিনোদপুরে নিজের কন্যাশিশুর জন্য ওষুধ আনতে গেলে দুর্বৃত্তরা গণপিটুনি দেয় মাসুদকে। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মাসুদ। আওয়ামী লীগ থেকে দাবি করা হয়– মাসুদকে হত্যা করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের ফেসবুক পোস্টটিতে রাত এগারোটার দিকে দেখা যায়, প্রায় ৪ হাজার ৪শ’টি মন্তব্য করা হয়েছে। প্রতিক্রিয়া দেখিয়েছেন ২৬ হাজার ফেসবুক ব্যবহারকারী।

অবশ্য পোস্টের নিচে অনেকে প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের সম্পদশালী কোনো নেতা কেন মাসুদের পরিবারের দায়িত্ব নিচ্ছে না? তারা তো গত ১৫ বছরে অনেক অর্থসম্পদের মালিক হয়েছেন।

আরিয়ান ইসলাম নামের একজন লিখেছেন– মাসুদের মতো কর্মীর কারণে আওয়ামী লীগের যারা আজ কোটি টাকার মালিক হয়েছে, মাসুদের পরিবারের পাশে সবার আগে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর