শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৩ টাইম ভিউ
নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে তার একটি নতুন ভিডিও সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হতে পারে। এর ফলে তার নিহতের গুঞ্জন আরও তীব্র আকার ধারণ করছে। সোমবার (১৬ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ভিডিওতে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। এরপর থেকেই তার নিরাপত্তা ও অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়। এরপর রোববার নেতানিয়াহুর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে তাকে জেরুজালেম হিলস এলাকার একটি ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়। ভিডিওতে তিনি কফি হাতে নিয়ে হাস্যরস করে বলেন, সামাজিক মাধ্যমে তার মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়।ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি কফির জন্য মরছি। এরপর তিনি বলেন, আপনারা তো আঙুল গুনতে চাইছিলেন, দেখুন এখানে বলে নিজের দুই হাত এগিয়ে দেন তিনি। ভিডিওটির শেষে কফি তুলে তাকে কিছু বলতেও শোনা যায়।

তবে ভিডিওটি পোস্ট হওয়ার পরই এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ দাবি করে, এটি একটি এআই-তৈরি ডিপফেক ভিডিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কফি শপে বসে নেতানিয়াহুর এমনভাবে ইরান বা লেবানন সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার কোনো বাস্তব ঘটনা নেই।

এদিকে কয়েকজন সামাজিক মাধ্যম ব্যবহারকারীও ভিডিওটির বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন, ভিডিওতে কফির কাপের ভেতরের তরলের আচরণ অস্বাভাবিক, আবার কেউ দাবি করেছেন নেতানিয়াহুর মুখের আকৃতি মাঝেমধ্যে বদলে যাচ্ছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এসব গুজবকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এসব সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী সুস্থ আছেন।

অন্যদিকে জেরুজালেমের ‘দ্য সাটাফ’ নামের ক্যাফেটিও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছে, সেদিন নেতানিয়াহু সেখানে কফি পান করতে এসেছিলেন। ক্যাফেটির পোস্টে লেখা হয়, আজ আমাদের এখানে প্রধানমন্ত্রী ও তার টিমকে আতিথ্য দিতে পেরে আমরা খুব আনন্দিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর