শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

নেতানিয়াহুকে গ্রেফতার করব : নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১২০ টাইম ভিউ

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে গেলে তাকে গ্রেপ্তার করা হবে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রী এসপেন বার্থ ইডে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশ ভ্রমণ করলে তাকে গ্রেপ্তার করা হবে। -পার্সটুডে

 

এর আগে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ১২-টিভি চ্যানেলের ওয়েবসাইট এই বিষয়ে একটি প্রতিবেদনে জানিয়েছিল যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারক যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধমন্ত্রী ইয়োফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে একমত হন তাহলে এখন থেকে এই দুইজন রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণে যেতে পারবেন না।

 

হিব্রু ভাষার এই মিডিয়ার মতে এই রুল জারি হলে নেতানিয়াহু এবং গ্যালান্টকে আর জার্মানি, হল্যান্ড, গ্রীস, ফ্রান্স, জাপান এবং স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না যদিও তাদের খবরে বিভিন্ন মহাদেশ থেকে ১২৪টি দেশের নাম রয়েছে। একই সময়ে এই হিব্রু ভাষার সংবাদমাধ্যমটি ইসরাইলি নেতাদের আশ্বস্ত করেছে যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোর মধ্যে নেই তাই তারা সেখানে অবাধে ভ্রমণ করতে পারবেন।

উল্লেখ্য, এই খবরটি এমন সময় প্রকাশিত হয় যখন হিব্রু ভাষার মিডিয়াটি গতকাল জানিয়েছে যে এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক আরেকটি তালিকা জারি করা হচ্ছে যেখানে আদালতে আরও অধিক সংখ্যক ইসরাইলি রাজনৈতিক ও সামরিক নেতাদের নাম ওয়ান্টেড লোকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর