শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নৌকা ভ্রমণে গিয়ে মেডিকেল শিক্ষার্থীসহ দুই বন্ধুর মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১১২ টাইম ভিউ

সোমেশ্বরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঘুরতে গিয়ে মারা গেছেন রংপুর মেডিকেল কলেজের ছাত্র মো. মোশারফ হোসেন মিল্টন (২১) ও শেরপুর তিনআনী কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র আমানউল্লাহ (২১) । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২১ জুন) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কন্দুলী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেছেন, আহতদের চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, দুপুরে দুটি ছোট নৌকা নিয়ে সোমেশ্বরী নদীতে ঘুরতে যায় আট বন্ধু। এ সময় নদীর ঢেউয়ে একটি নৌকা উল্টে গেলে আরেক নৌকার বন্ধুরা তাদের বাঁচাতে গিয়ে তাদের নৌকাটিও উলটে যায়।

এ সময় মেডিকেল কলেজের ছাত্র মিল্টন ও তার বন্ধু আমানউল্লাহ মারা যান। মিল্টন ওই গ্রামের সুরহাব মিয়ার ছেলে এবং আমানউল্লাহ সাদামিয়ার ছেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর