শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহায়তা করুন: প্রধান বিচারপতি

ফরিদপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ টাইম ভিউ

একটি মহান আদর্শের উপরে ভিত্তি করে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে, তার লক্ষ্য ছিল দেশের সকল স্তরে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। এ কথা অনস্বীকার্য যে একটি ন্যায়ভিত্তিক শোষণ মুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোন বিকল্প নেই।

রোববার দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে দেয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা ন্যায়বিচার, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বার বার উচ্চারিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে জেলা দায়রা জজের বিচারক জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল, এ্যাড. মোদাররেস আলী ইছা, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অ্যাডভোকেট জাহিদ বেপারি বক্তব্য দেন।

এর আগে, সকালে প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের জন্য আদালত চত্বরে স্থাপন করা বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন এবং আদালত চত্বরে বকুল ফুল গাছ রোপণ করেন। পরে তিনি আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর