শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পবিত্র রমজানে আল আকসা মসজিদ খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজানে মুসলমানদের আল আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উগ্র ডানপন্থী এক মন্ত্রী দখলকৃত পশ্চিমতীর থেকে আল আকসায় ফিলিস্তিনীদের নামাজ পড়ায় বাধা দেয়ার প্রস্তাবের পর বুধবার এ আহ্বান জানাল যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, পূর্বের মতোই শান্তিপূর্ণ মুসল্লীদের রমজানে আল আকসা ব্যবহারের সুযোগ দিতে আমরা ইসরায়েলের প্রতি অব্যাহত আহ্বান জানাচ্ছি।

এদিকে, অবরুদ্ধ গাজায় খাদ্য পানির ও চিকিৎসার অভাবে চরম মানবিক বিপর্যয় নেমে আসেছে শিশুদের উপর। ইসরায়েলি হামলার পাশাপাশি ক্ষুধা, অপুষ্টি এবং ডিহাইড্রেশনে প্রাণ যাচ্ছে উপত্যকার শিশুদের।

উত্তরাঞ্চলের কামাল আদওয়ান এবং আল শিফা হাসপাতালে পানির অভাব ও অপুষ্টিতে ১০ শিশু মারা গেছে। গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস।

এ অবস্থায় জাতিসংঘের গাজা তহবিল বিনা বিলম্বে পুনরায় চালু করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টির প্রধান।

গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৩০ হাজার ছাড়িয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর