শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী ব্রাজিল সমর্থন দল বিশ্ববাজারে খাদ্যের দাম এপ্রিলে তিন বছরের মধ্যে সর্বোচ্চ: এফএও রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২ আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত ময়মনসিংহে জাল নোটসহ চক্রের ২ নারী সদস্য গ্রেফতার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ শাপলা ট্রাজেডিকে বিএনপিই প্রথম ‘গ ণ হ ত্যা’ বলেছিল: তথ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১ টাইম ভিউ
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল শনিবার (৯ মে) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। শুক্রবার কলকাতায় বিজেপি নেতৃত্বাধীন সংসদীয় দলের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন সম্পন্ন হয়। সেখানে শুভেন্দুর নাম প্রস্তাব করেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে বৈঠকের প্রধান পর্যবেক্ষক হিসেবে রাখা হয়। উপ-পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

এই নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জির দীর্ঘ শাসনামলের অবসান ঘটেছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ৪ মে ভোট গণনা শেষে ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পায়।

শুভেন্দু অধিকারী এক সময় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ২০২০ সালে তিনি দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন।

২০২১ সালের নির্বাচনে তিনি নন্দীগ্রাম আসনে মমতা ব্যানার্জিকে পরাজিত করেন। এবারের নির্বাচনে তিনি ভবানীপুর আসনেও মমতা ব্যানার্জিকে পরাজিত করেন বলে দাবি করা হয়েছে, যেখানে তার ব্যবধান ছিল ১৫ হাজারের বেশি ভোট। ভবানীপুর দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিজেপি পশ্চিমবঙ্গে আরও দুইজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গত দুই দশকে সেখানে এই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সূত্র: এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর