শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১২ টাইম ভিউ
পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর বড় প্রভাব পড়েছে পাকিস্তানে। দেশের জ্বালানি খাতে প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন জ্বালানির দাম ঘোষণা করেন।

নতুন দাম অনুযায়ী, পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বেড়ে যায়। ফলে প্রতিলিটার পেট্রোল বিক্রি হবে ৪৫৮.৪০ রুপি (১.৬৪ ডলার) এবং ডিজেল বিক্রি হবে ৫২০.৩৫ রুপি (১.৮৬ ডলার)।

আলী পারভেজ মালিক বলেন, আন্তর্জাতিক বাজার অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুদ্ধ এখনও বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই, তাই দাম বৃদ্ধি জরুরি হয়েছে। জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর চাপ এড়াতে পাকিস্তান সরকার রাজধানী ইসলামাবাদে একটি উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, এ ব্যবস্থা শনিবার (০৪ এপ্রিল) থেকে কার্যকর হবে। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।তিনি বলেন, গণপরিবহন ভাড়া ফ্রি রাখার মাধ্যমে সাধারণ মানুষকে শারীরিক ও অর্থনৈতিক চাপ থেকে কিছুটা রক্ষা করা সম্ভব হবে। তবে, যুদ্ধ অব্যাহত থাকায় জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনা এখন কঠিন হয়ে পড়েছে।

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে দাম আগের জায়গায় রাখতে, কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ না থাকায় আমাদের বাধ্য হয়ে মূল্য বৃদ্ধি করতে হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর