শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পাকিস্তানের বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলা, নিহত ৯ সন্ত্রাসী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটিতে সোমবার হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ১০ দিনের মধ্যে এই নিয়ে এটি দ্বিতীয় বড় হামলা। বেলুচ লিবারেশন আর্মি এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।

তুরবাতে অবস্থিত পিএনএস সিদ্দিকিতে সোমবার রাতে একাধিক বিস্ফোরণ শোনা যায়। এই হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড। এই হামলার সাথে যুক্ত চার বেলুচ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তান নৌবাহিনী।
সরকারি তরফ থেকে দাবি করা হচ্ছে, বেলুচ লিবারেশন আর্মির এই হামলায় পিএনএস সিদ্দিকি এয়ার স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, বেলুচ লিবারেশন আর্মি কয়েক দিন আগে গদর বন্দরে হামলা চালিয়েছিল। চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের অংশ হিসেবে এই বন্দরটি তৈরি করেছে চীন।

সূত্র : সিনহুয়া, এপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর