বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সকালের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাজেট হবে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ ও বঞ্চিত মানুষের কল্যাণে: অর্থমন্ত্রী বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: স্পিকার বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই সরকারের পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার : স্বাস্থ্যমন্ত্রী ‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা মাহাদীর থানায় আশ্রয় হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা সৌদি মন্ত্রীর ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নারী ও শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নারী ও শিশুসহ নিহত ১৩

পাকিস্তানের চালানো বিমান হামলায় আফগানিস্তানের ৩টি প্রদেশে ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানান। এতে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলো, যা চলতি বছর ইতিমধ্যে কয়েক শ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘‘ইসলামাবাদের এ হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের সবাই নারী ও শিশু। পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক লোকজনের ঘরবাড়িতে এ বোমা হামলা চালায়।’’

এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে তৎপরতা চালানো ‘সন্ত্রাসীদের’ আস্তানা ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানজুড়ে বিভিন্ন হামলার পরিকল্পনা করা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে কাবুল। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদের বিষয়টি দেশটির অভ্যন্তরীণ সমস্যা।

নতুন করে শুরু হওয়া এই সহিংসতা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। এক সময়ের মিত্র কিন্তু বর্তমানে শত্রুভাবাপন্ন এই দুই দেশ গত ফেব্রুয়ারিতে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছিল। পরে গত মার্চে চীন এ দ্বন্দ্বের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করার পর দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়। সূত্র: রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর