শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পাকিস্তানে নির্বাচনকার চুপির দায় স্বীকার,নির্বাচন কমিশনারের পদত্যাগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চট্টা গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগের দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। শনিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে চট্টা বলেছেন, অনেকবার আত্মহত্যার চিন্তা করেছি। যাইহোক, আমি পরে জাতিকে ‘সত্য’ বলার সিদ্ধান্ত নিয়েছি। কেন আমি অনৈসলামিকভাবে মরতে যাব? তিনি প্রশ্ন করে বলেন।কমিশনার লিয়াকত আলী চট্টা দাবি করেন, যেসব প্রার্থীরা নির্বাচনে হেরেছেন তাদের জেতানোর জন্য তার ওপর চাপ দেয়া হয়েছিল। কারচুপিতে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি জড়িত দাবি করে তিনি সাংবাদিকদের বলেন, আমি এই সমস্ত অন্যায়ের দায় নিচ্ছি। আপনাদের বলছি যে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এতে সম্পূর্ণভাবে জড়িত।

তিনি আরও বলেন, সমস্ত আমলাতন্ত্রের কাছে আমার অনুরোধ, এই সমস্ত রাজনীতিবিদদের সাথে অবিচার করবেন না।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৫টি আসন, পিএমএল-এন ৭৫টি এবং পিপিপি ৫৪টি আসন লাভ করে। তবে পিটিআইসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পরাজিত প্রার্থীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন।

ইতোমধ্যে সিন্ধু হাইকোর্টে করাচি এবং হায়দ্রাবাদের ৫৮টি নির্বাচনি এলাকার ফলাফলের বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছে।

সিন্ধু হাইকোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, ইসিপি সমস্ত পক্ষের অভিযোগ শুনে এবং আইন অনুসারে ২২ ফেব্রুয়ারির আগে সিদ্ধান্ত নেবে এবং ফর্ম ৪৫ বা ৪৭-এ আবেদনকারীদের রেকর্ড পরীক্ষা করবে। রায়ে আরও বলা হয়, যেকোনো অনিয়ম পাওয়া গেলে তা অপসারণ করা উচিত।

এদিকে, কারচুপির বিরুদ্ধে বেলুচিস্তান, সিন্ধু এবং দেশের অন্যান্য অংশে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জমিয়ত-উলেমা-ই-ইসলাম-ফজল, আওয়ামী ন্যাশনাল পার্টি, জামায়াত-ই-ইসলামী, বেলুচিস্তান আওয়ামী পার্টি- বিএপি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি- বিএনপি (মেঙ্গল), পাশতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টি, পাশতুনখাওয়া ন্যাশনাল আওয়ামী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল পুনর্গণনার দাবিতে এবং বেলুচিস্তানে ঘোষিত ফলাফলকে চ্যালেঞ্জ করে প্রধান সড়ক ও জেলা রিটার্নিং অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর