শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পাবনায় বালুমহাল দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৯৯ টাইম ভিউ

পাবনার ঈশ্বরদীতে বালুমহাল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছয়জন। আহতদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার পদ্মা নদীর সাঁড়া ঘাটের চরের বালুমহালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন।

আহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের রেজাউল হক লালু, তালতলা এলাকার সানাউল্লাহ প্রামাণিক, রুপপুর তিন বটতলা এলাকার চপল হোসেন কালু, কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার মৃত জামবার আলীর ছেলে সেলিম আহমেদ, একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে সৈকত ইসলাম, গোলাপনগর গ্রামের রিপন হোসেন। এদের মধ্যে সেলিম ও সৈকতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ঈশ্বরদী উপজেলার সাঁড়া অংশের বালুমহালের ইজারাদার সুলতান আলী বিশ্বাস টনি। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক। অন্যদিকে নাটোরের লালপুর চরের বালুমহালের ইজারা পান মোল্লা ট্রেডার্সের সত্ত্বাধিকারী শহিদুল ইসলাম। এরমধ্যে বৃহস্পতিবার সকালে বালু উত্তোলনকে ঘিরে সংঘর্ষে জড়ায় এই দুই পক্ষ। এসময় গোলাগুলির ঘটনা ঘটে।

বালুমহালের সাঁড়া অংশের ইজারাদার যুবদল নেতা সুলতান আলী বিশ্বাস টনি বলেন, সকালে বালু উত্তোলনের জন্য আমাদের লোক নৌকা নিয়ে বালুমহালে যায়। এসময় তিনটি নৌকায় করে এসে সন্ত্রাসীরা আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। তখন ছয়জন গুলিবিদ্ধ হন, আর বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের বিষয়ে জানতে মোবাইলে লালপুর চরের বালুমহালের ইজারাদার শহিদুল ইসলামের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন স্বদেশ প্রতিদিনকে বলেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর