পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের ঢুলটি বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী যাচ্ছিলো। বাস-সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আরও দুইজন গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তারা মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে হয় ৫ জন। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি ওসি।