রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: শাহে আলম দাম্মাম-রিয়াদ রুটের বিমান ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত মার্কিনদের ওপর প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: ওয়াশিংটনের সতর্কতা ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পায়রায় ভিড়ছে কয়লাবাহী পঞ্চম জাহাজ এমভি সাগরকান্তা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৮৩ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ ,কলাপাড়া প্রতিনিধি:পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে ‘এমভি সাগরকান্তা’ নামের একটি মাদার ভ্যাসেল। এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর ছেড়ে আসে এ জাহাজ।

জাহাজটি ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে সোমবার (১০ জুলাই) বিকেলে বন্দরের আউটারেজে পৌঁছায়। মঙ্গলবার (১১ জুলাই) সকালে এ জাহাজটি বন্দরের ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হয়।

বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। কিছু কয়লা খালাস শেষে জাহাজটি মঙ্গলবার বিকেলে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসার কথা রয়েছে।

সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৯.৯৮ মিটার ও প্রস্থ ৩২.২৬ মিটার। কয়লা সঙ্কটের কারণে কিছুদিন বন্ধ থাকা তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর পাঁচটি জাহাজে প্রায় ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, বন্দরে একের পর এক জাহাজ আসছে। এ মাসে আমাদের বন্দরে সারবাহী জাহাজ আসার কথা রয়েছে। এমভি সাগরকান্তা গতকাল আউটারে আসে। আজ সকালে বন্দরের পাইলট জাহাজটি ইনার অ্যাংকোরেজে নিয়ে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর