শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পুড়ে যাওয়া জান্নাতি প্যালেস থেকে ৪ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেস থেকে ৪টি অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে শহরে কান্দিভিটায় শিমুলের বাসভবনের ভেতরে গিয়ে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা।

পরে নিহতের স্বজনরা গিয়ে লাশগুলো শণাক্ত করে নিয়ে যায়। নিহতেরা হলেন, নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান, তালতলা এলাকার বকুল হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম হোসেন, বড়গাছা এলাকার আব্দুল
মজিদের ছেলে শফিকুল ইসলাম মোহন ও মল্লিকহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেস ও তার ছোট ভাইয়ের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় চারজন অতি উৎসাহী বা লুটপাটের উদ্দেশ্যে জান্নাতি
প্যালেসে ঢুকে যায়। পরে আগুনের কারণে বের হতে না পেরে ভেতরে আটকা পড়ে মারা যায় তারা।

এদিকে, মরদেহ উদ্ধার ও শণাক্ত করতে কোনো আইনশৃঙ্খলা বাহিনির সদস্যদের দেখা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর