বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

পুরুষ অভিনেতারা ১০ গুণ বেশি পারিশ্রমিক পান : কৃতি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

সম্প্রতি ‘ক্রু’ দিয়ে বক্স অফিসে বেশ সফলতা পেয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন। টাবু, কারিনা ও কৃতি অভিনীত ক্রু বক্স অফিসে হিট। সিনেমাটি ঘিরে আলোচনাও ছিল অনেক। ভারতীয় বক্স অফিসে প্রায় ৭৫ কোটি টাকা আয় করেছে ক্রু।

আর নারীকেন্দ্রিক এই সিনেমার সাফল্যে বেজায় খুশি কৃতি। এই সুযোগে কথা বললেন পুরুষ অভিনেতাদের সঙ্গে নারীদের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের পারিশ্রমিকের তফাৎ নিয়ে কথা বললেন কৃতি। প্রশ্ন তুললেন, কেন অভিনেতারা অভিনেত্রীদের তুলনায় অকারণে ১০ গুণ বেশি পারিশ্রমিক পান? ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে পারিশ্রমিকের এই বৈষম্য নিয়ে কৃতি স্যানন বলেন, ‘কোনও কারণ ছাড়াই বর্তমানে পারিশ্রমিকের বিস্তর ফারাক দেখা যাচ্ছে।

কখনও কখনও তো এমনটাও দেখা যায়, যে ব্যক্তি গত ১০ বছরে একটাও হিট দেয়নি সেও ১০ গুণ বেশি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।’

এর কারণ উল্লেখ করে কৃতি জানান, ‘প্রযোজকদের মতে পুরুষকেন্দ্রিক সিনেমা বেশি ভালো ব্যবসা করে নারীকেন্দ্রিক সিনেমার তুলনায়। আর সেখানেই সব ফারাক হয়ে যায় বলে আমার মত।’

উদাহরণ দিয়ে কৃতি জানান, প্রযোজকরা তাদের ‘ক্রু’ চলচ্চিত্রেও সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করতে রাজি ছিলেন না যতটা তারা তিনজন অভিনেতাদের নিয়ে চলচ্চিত্র বানালে করতেন।

অথচ এই সিনেমায় বলিউডের তিন সেরা অভিনেত্রী ছিলেন। কৃতির মতে সময় এগোলেও এটা কখনই বদলাচ্ছে না।
‘ক্রু’-এর সফলতায় বর্তমানে বেশ খোশমেজাজে রয়েছেন কৃতি, টাবু ও কারিনা। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। প্রযোজনা করেছেন অনিল কাপুর, একতা কাপুর, রিয়া কাপুর এবং শোভা কাপুর।

এতে গুরত্বপূর্ণ ভূমিকায় আরো অভিনয় করেছেন দিলজিৎ দোসাঁঝ, শাশ্বত চট্টোপাধ্যায়, কপিল শর্মা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর