শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পেরুর প্রেসিডেন্টের ভাই গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

দুর্নীতির নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের ভাইকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এর আগে গত মার্চ মাসের শেষের দিকে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বাড়িতে অভিযান চালিয়েছিল দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা।

প্রেসিডেন্টের ভাইয়ের নাম নিকানোর রোলুয়ার্তে এবং প্রসিকিউটররা বলছেন, নিকানোর ঘুষের বিনিময়ে আঞ্চলিক নেতা এবং মেয়রদের তহবিল ছেড়ে দেওয়ার জন্য তার বোনের দেওয়া ক্ষমতা ব্যবহার করেছিলেন।

বিবিসি বলছে, প্রেসিডেন্ট বোলুয়ার্তের বড় ভাই ৬৪ বছর বয়সী নিকানোর বোলুয়ার্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সরকারি পদে কর্মকর্তাদের নিয়োগের জন্য দুর্নীতি ও প্রভাব বিস্তারের পরিকল্পনার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।জানা গেছে, প্রেসিডেন্ট বোলুয়ার্তের আইনজীবী মাতেও কাস্তানেদা-সহ আরও ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পেরুর পুলিশ ‘রোলেক্সগেট’ নামে পরিচিত দুর্নীতির তদন্তের অংশ হিসাবে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বাড়িতে অভিযান চালানোর কয়েক সপ্তাহ পর এই পরোয়ানা জারি করা হলো।

এছাড়া প্রসিকিউটররা প্রেসিডেন্টের আইনজীবী মাতেও কাস্তানেদাকে বোলুয়ার্তের বিরুদ্ধে তদন্তে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছেন। কাস্তানেদা প্রেসিডেন্ট বোলুয়ার্তেকে দুর্নীতির তদন্তে পরামর্শ দিচ্ছেন।

এই দুর্নীতি কেলেঙ্কারিকে ‘রোলেক্সগেট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যদিও কোনো ধরনের অন্যায় কাজে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট বোলুয়ার্তে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে পেরুর বিচার বিভাগ বলেছে, তারা ১০ ​​দিনের জন্য নিকানোর বোলুয়ার্তে এবং অন্যান্যদের ‘আটকে রাখার’ নির্দেশ দিয়েছে।

এদিকে শুক্রবার এক পাবলিক ইভেন্টে প্রেসিডেন্ট বোলুয়ার্তে বলেন, তিনি পেরুর বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখেন। যদিও এসময় তিনি তার ভাইয়ের গ্রেফতারের কথা উল্লেখ করেননি।

তিনি বলেন, আমরা ছোটখাটো বিষয়ে বিভ্রান্ত হব না, আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি, দেশে যারা বিচার পরিচালনা করে আমরা তাদের যুক্তিসঙ্গতায় বিশ্বাস করি এবং সে ক্ষেত্রে সরকার গণতন্ত্রের ওপর আস্থা রাখার পাশাপাশি সংবিধানকেও সম্মান করে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর