মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

প্রতি শনিবার সাপের কামড় খাচ্ছেন তরুণ, অবাক চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

ভারতের উত্তর প্রদেশের ফতেহপুরে ২৪ বছর বয়সী এক তরুণকে গত ৪০ দিনের মধ্যে অন্তত সাতবার সাপে কামড় দিয়েছে। ভুক্তভোগী ওই তরুণের নাম বিকাশ ডুবে। খবর এনডিটিভি’র।

এ ব্যাপারে সেখানের মেডিকেল কর্মকর্তা রাজিব নয়ন গিরি জানিয়েছেন, সাপের কামড় খাওয়া ওই তরুণ কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।

ভুক্তভোগী তরুণ অর্থের জন্য কাঁন্নাকাটি করেছেন। কারণ তিনি এরই মধ্যে চিকিৎসার জন্য অনেক অর্থ খরচ করে ফেলেছেন। ফলে তিনি এখন কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য চান। এমন অবস্থায় গিরি তাকে সরকারি হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, যেখানে বিনামূল্যে অ্যান্টি ভেনম পাওয়া যায়।

বিকাশ ডুবের বাবা বলেছেন, “এটা খুবই আশ্চার্যজনক ঘটনা যে একজন ব্যক্তি প্রতি শনিবার একটি সাপের কামড় খাচ্ছেন।”

তিনি বলেন, “আমাদের এটি সত্যিকার অর্থেই এখন খতিয়ে দেখা দরকার তাকে যে সাপটি কামড়াচ্ছে, সেটা আদৌ সাপ কি না। তাকে প্রত্যেক শনিবার কামড় দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয় ও একদিনের মধ্যেই তিনি সুস্থ্য হয়ে ওঠেন।”

প্রধান মেডিকেল কর্মকর্তা এ বিষয়ে আরও বলেছেন, “এ বিষয়টি তদন্তের জন্য তিনজন চিকিৎসকের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে মানুষকে সত্যিকারের তথ্য দেওয়া যাবে।”

কর্মকর্তারাও জানিয়েছেন, প্রত্যেকবার সাপে কামড়ানোর পর চিকিৎসায় তিনি সুস্থ্য হয়ে ওঠেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর