শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

প্রথমবারের মতো রুশ বাহিনীর পারমাণবিক মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ প্রস্তুতির অনুকরণে প্রথম পর্যায়ের মহড়া শুরু করেছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে এ মহড়ার নির্দেশ দেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘পশ্চিমা’ হুমকির জবাবে ইউক্রেনের নিকটবর্তী অঞ্চলে পরমাণু সামরিক মহড়া শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউরোপীয় সেনা পাঠানোর সম্ভাবনার কথা বলেছিলেন। আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লন্ডনের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করার অধিকার ইউক্রেনের রয়েছে।

পারমাণবিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের বিরত রাখতে পুতিনের সতর্ক সংকেত হিসেবে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে। ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে পশ্চিমা দেশগুলো।

কিন্তু সেনা পাঠায়নি তারা।
রুশ মন্ত্রণালয় বলেছে, রুশ ফেডারেশনের বিরুদ্ধে পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বিবৃতি ও হুমকির জবাবে রুশ রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিঃশর্তভাবে নিশ্চিত করার জন্য অ-কৌশলগত পারমাণবিক অস্ত্রের যুদ্ধ ব্যবহারের জন্য ইউনিট ও সরঞ্জাম যে প্রস্তুত রয়েছে, তা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য।

ইউক্রেন সংলগ্ন রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট ক্ষেপণাস্ত্র বাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে। ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চলেও মহড়া চলছে।

রাশিয়া গত বছর বলেছিল, বেলারুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। সেই বেলারুশও মহড়ায় অংশ নেবে।
কৌশলগত বা অ-কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলি পুরো শত্রু শহর নিশ্চিহ্ন করার জন্য নকশা করা। কিন্তু কৌশলগত অস্ত্রের চেয়ে অকৌশলগত অস্ত্র কম শক্তিশালী। তবুও এগুলোর বিশাল ধ্বংসাত্মক সম্ভাবনা রয়েছে।

সূত্র : আলজাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর