শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (২৮ জুলাই) ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ও তালমা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের কালীবাড়ি মানিকদহ গ্রামের আছমত আলীর স্ত্রী নারগিছ খাতুন (৩৫) এবং মাদারীপুরের শিবচর উপজেলার হাজীপুর গ্রামের আশরাফ মোল্লার ছেলে জাহিদ মোল্লা (২০)। নিহত দুজনের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা এবং অন্যজন কলেজছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রোজিনা পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নারগিছ খাতুন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী রত্না ইসলাম (২২) গুরুতর আহত হন। তিনি নিজ বাড়ি থেকে তার কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে ব্যাংকের ব্যবস্থাপক মানোয়ার হোসেন নিশ্চিত করেন।

অন্যদিকে, ভাঙ্গা থেকে মাহেন্দ্র গাড়িযোগে ফরিদপুর যাচ্ছিলেন জাহিদ মোল্লা (১৮) নামে এক কলেজছাত্র। এসময় নগরকান্দার তালমা নামক স্থানে গাড়িটি পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন জাহিদ। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর