শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ফরিদপুর জেলার ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী। শুক্রবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া যদুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনায় পিকআপের হেলপার এবং ড্রাইভার ঘটনা স্থলেই নিহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটা বাস ও ফরিদপুরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে ছিটকে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বিদ্যুতের খুঁটি ভেঙে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর