শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশুকে ডুবিয়ে মারার চেষ্টা, ৩ মাস পর বিচারকাজ শুরু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ফিলিস্তিনি বংশোদ্ভূত ৩ বছর বয়সী শিশুকে হত্যাচেষ্টার ৩ মাস পর বিচারকাজ শুরু হলো ৪২ বছর বয়সী এক মার্কিন নারীর বিরুদ্ধে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) টেক্সাস নিবাসী ঐ নারীর বিরুদ্ধে গঠন করা হয় চার্জশিট। খবর আল জাজিরার।

তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় শিশু হত্যাচেষ্টাসহ ইচ্ছাকৃতভাবে শারীরিক নির্যাতন করার। এর আগে, অভিযুক্ত এলিজাবেথ উলফের বিরুদ্ধে গত মাসে অভিযোগ দায়ের করা হয়। গত মে মাসে টেক্সাসের একটি অ্যাপার্টমেন্টের সুইমিং পুলে ৩ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভুত ঐ মার্কিন শিশুকে ডুবিয়ে হত্যার চেষ্টা করেন ৪২ বছর বয়সী এই নারী।

এরপর তাকে আটক করা হলেও এক মিলিয়ন ডলারের বন্ডের বিনিময়ে জামিনে মুক্তি পান তিনি। গত মাসেও ৭১ বছর বয়সী এক মার্কিন বৃদ্ধের ছুরিকাঘাতে নিহত হয় ৬ বছর বয়সী ফিলিস্তিনি-মার্কিন শিশু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর