সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: শাহে আলম

ফের বাঁধ ধ্বসে ঝুঁকিতে কাজিপুরবাসী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১২৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের কাজিপুরে মাত্র চারদিনের ব্যবধানে ফের মেঘাই স্পার বাঁধে ধ্বস নেমেছে। স্থানীয়রা বলছেন, অবৈধ বালু উত্তোলনের বাঁধের তীরে যমুনার প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় এ ধ্বস নেমেছে। ধ্বসে প্রায় ১৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কে রয়েছে বাঁধ এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জের যমুনা তীরের বিভিন্ন পয়েন্টে। বুধবার রাতে কাজিপুর উপজেলার মেঘাই ১নং সলিড স্পারের উত্তর-পশ্চিম অংশে নদী রক্ষা বাঁধে নদীর প্রবল ঘূর্ণাবর্তের কারণে ধ্বস নামতে শুরু করেছে। মুহূর্তে বাধের ১৫০ মিটার এলাকা ধ্বসে যায়। এতে ঝুঁকির মধ্যে পড়েছে কাজিপুর থানাসহ ওই এলাকার বহু স্থাপনা।

তবে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রণজিৎ কুমার জানান, যমুনার ঘূর্ণাবর্তের কারণে ২০০৩-০৪ অর্থ বছরে নির্মিত বাঁধটিতে রাতে ধ্বস নেমেছে। সংবাদ পেয়ে সকালে গিয়ে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর