শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফের সেন্টমার্টিনগামী স্পিডবোটে মিয়ানমার থেকে গুলি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

মিয়ানমারে সংঘাতের জেরে টানা চার দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ আছে। সর্বশেষ মঙ্গলবার (১১ জুন) সকালে সেন্টমার্টিনগামী একটি স্পিডবোটকে লক্ষ্য করে মিয়ানমারের ওপার থেকে গুলি করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

ফলে সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গত শনিবার (৮ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার সময় নাফ নদীর মাঝপথে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ভর্তি একটি ট্রলারে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণ করা হয়।

এতে কেউ হতাহত না হলেও ট্রলারটি দ্বীপে আসতে পারেনি। এরপর থেকে ভয়ে আর কোনো ট্রলার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল করেনি। এর ফলে দেশের মূল ভূখণ্ড থেকে সেন্টমার্টিনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌযান চলাচল শুরু না হলে সেন্টমার্টিন দ্বীপের প্রায় সাড়ে ১০ হাজার মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দিতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর