শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

ফ্রান্সে রেল নেটওয়ার্কে হামলায় ইরান!

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ সিরিজ হামলার ঘটনা ঘটে। এতে তিনটি অঞ্চলের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফরাসি সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী না করলেও ইসরায়েল এসব হামলায় ইরানকে দায়ী করেছে।রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন, ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলায় ইরানের হাত রয়েছে।

পোস্টে ইসরাইল কাটজ বলেন,প্যারিস অলিম্পিক সামনে রেখে ফ্রান্সজুড়ে রেলওয়ে অবকাঠামোর ওপর যে নাশকতা হয়েছে, তা ইরানের মদদে কট্টর ইসলামপন্থিরা এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।

কাটজের দাবি, তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্তেফান সেজোর্নকে সতর্ক করেছিলেন। তিনি বলেন, ইসরায়েলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম, ইরানিরা (অলিম্পিকে) ইসরায়েলি প্রতিনিধিদল ও সব অলিম্পিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া উচিত।

ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ জানায়, শুক্রবার স্থানীয় সময় রাতে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়।

এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়। টিজিভি নেটওয়ার্ককে অচল করে দিতে বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালানো হয়। নাশকতাকারীদের হামলার কারণে অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা কর্তৃপক্ষের।

হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেয়া হচ্ছে। তবে এগুলোর মধ্যে বেশির ভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখতে হবে। তবে দক্ষিণ পূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেয়া গেছে।

এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। সংঘবদ্ধ এ হামলার জেরে ফ্রান্সজুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্যারিসে নিরাপত্তার জোরদারের পাশাপাশি ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর