শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বগুড়ায় জাতীয় পার্টি কার্যালয়ে ফের ভাঙচুর

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮৬ টাইম ভিউ

বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে ভাঙ্চুর করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকেই জাপার জেলা কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

এরপর গতকাল শুক্রবার সকাল থেকে জাপা নেতাকর্মীরা কার্যালয়ের সামনের অংশে ইটের গাঁথুনি দিয়ে পুনঃনির্মাণের কাজ শুরু করেন। তবে একই দিন রাত ১০টার দিকে কয়েকটি মোটরসাইকেল যোগে এসে একদল যুবক ওই গাঁথুনির দেয়াল ভেঙে দিয়ে দ্রুত চলে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো জাপা নেতাকর্মী উপস্থিত ছিলেন না। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একদল যুবক মোটরসাইকেলে এসে সেখানে ইটের গাঁথুনি ভেঙে দিয়ে চলে গেছে। ওসি আরও বলেন এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর